‘আপন ঠিকানা’ পেল বিশ্বনাথের ১১ ভূমিহীন পরিবার
বিশ্বনাথ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের সুবাদে ‘আপন ঠিকানা’ পেলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার আরও ১১টি ভূমিহীন পরিবার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা ওই ১১টি ভূমিহীন পরিবারের মধ্যে ৯টি পরিবারের সদস্যদের হাতে তাদের নামে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির সকল কাগজপত্র তুলে দিয়েছেন। এর পূর্বেও আরোও কয়েকটি ভূমিহীন পরিবারের সদস্যদের খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়েছিল।
বন্দোবস্ত গ্রহীতারা হলেন- সিঙ্গেরকাছের বিজয় রবি দাশ ও কাঞ্চনী রায় রুহি দাশ (০.১৬ একর), চৈতননগরের আমিরুন নেছা (০.১৭ একর), খুজারপাড়ার হানিফ আলী ও রহিমা বেগম (০.১০ একর), মাহতাবপুরের আরব আলী ও আলেয়া খাতুন (০.১৩ একর), খুজারপাড়ার প্রদীপ মালাকার ও রেখা রাণী মালাকার (০.১০ একর), দিঘলীর নিপিন্দ্র মালাকার ও আরতী মালাকার (০.১০ একর), মাহতাবপুরের আবদুস শহিদ ও ইয়ারুন নেছা (০.১৩ একর), মির্জারগাঁওর আজির উদ্দিন ও বদরুন নেছা (০.১৩ একর), মির্জারগাঁওর করিম উদ্দিন ও সুজিনা বেগম (০.১৪ একর)।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed