Main Menu

দগ্ধ হওয়া একই পরিবারের ৩ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক : গাজীপুরের সালনার একটি বাসায় গ্যাস লিকেজ ও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনায় দগ্ধ তিন জনই মারা গেছেন।

নিহতরা হলেন আকলিমা বিবি (৫০), তার বাবা নুর মোহাম্মদ শেখ (৮০) ও স্বামী ইয়াকুব আলী (৬০)।

গত শুক্রবার দিবাগত ভোররাত পৌনেনে ৪টার দিকে ঘটনাটি ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শনিবার রাতে আকলিমা বিবি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এরপর আজ সোমবার দুপুর ২টা ২০ মিনিটে আকলিমার স্বামী ইয়াকুব আলী শেখ মারা যান। একই দিনে মৃত আকলিমার বাবা নুর মোহাম্মদ শেখও মারা যান। আগুনের কারণে একে একে ৩ জনই মারা গেছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, আকলিমার শরীরের ৯৬ শতাংশ, ইয়াকুবের ৯৮ শতাংশ, ও নুর মোহাম্মদের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

মৃত আকলিমার চাচাতো ভাই শাহীন বলেন, গাজীপুরের সালনায় রাতে ঘুমন্ত অবস্থায় ছিলেন তারা। হঠাৎ বিস্ফোরণ ঘটে আগুন লেগে তারা দগ্ধ হয়েছিলেন।

Share





Related News

Comments are Closed