শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
সোমবার (১৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় আগামী সোমবার (২৬ অক্টোবর) ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ভর্তি পরীক্ষা উপলক্ষে স্কুল অব এগ্রিকালচারাল অ্যান্ড মিনারেল সায়েন্সের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ বেলাল উদ্দিনকে সভাপতি ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ আনোয়ার হোসাইনকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলেও জানান রেজিস্ট্রার ইশফাকুল।
এ বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ বেলাল উদ্দিন বলেন, আগামীকাল থেকে আমরা ভর্তি পরীক্ষার মূল কাজ শুরু করবো। ইতোমধ্যে সদস্য সচিবের সঙ্গে আলোচনা করেছি। আগামীকাল কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে পরীক্ষার সময়সূচি ঠিক করা হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed