ভারতে বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত কয়েক মাসের ভারী বর্ষণজনিত বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত জুন থেকে ১৫ আগস্ট পর্যন্ত বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৯টি রাজ্যে এক হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় মৃতের সংখ্যা ১২১ জনে দাঁড়িয়েছে। দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্নাটকে অন্তত ৭৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে মারা গেছে প্রায় হাজারখানেক গবাদি পশু। মহারাষ্ট্রে মারা গেছে কমপক্ষে ৫৬ জন। হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড ও পাঞ্জাব রাজ্যে বিদেশি নাগরিকসহ অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এসব রাজ্যে নিখোঁজ রয়েছেন কমপক্ষে আরও ২২ জন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিবার দিনভর ভারী বর্ষণের পর যমুনা ও সংলগ্ন অঞ্চলের অন্যান্য নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই উচ্চতায় উঠে আসে। আগামী ২৪ ঘণ্টায় এটি বিপদসীমা অতিক্রমের আশঙ্কা করা হচ্ছে। ফলে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশে বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। নিচু এলাকায় বসবাসকারী লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমী বৃষ্টিপাত হয়ে থাকে। বৃষ্টি কৃষকদের জন্য উপকারী হলেও প্রতি বছর অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রাণহানির মতো ঘটনা সংবাদমাধ্যমের শিরোনাম হয়। সূত্র: আইওএল, স্ট্রেইট টাইমস, লাইভমিন্ট, ইন্ডিয়া টুডে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed