ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন আজ
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিন দিনের সরকারি সফরে ঢাকা আসছেন আজ সোমবার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা ২০ মিনিটে এস জয়শঙ্কর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন। এ সময় বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানাবেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ২০ আগস্ট সকালে ধানমন্ডি ৩২ নম্বর রোডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।
একই দিন সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডক্টর এ কে আবদুল মোমেন এবং এস জয়শঙ্কর দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। ওই দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এস জয়শঙ্করের সাক্ষাতের কথা রয়েছে।
গত ৩০ মে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় শপথ গ্রহণের পর এস জয়শঙ্করের এটি প্রথম বাংলাদেশ সফর।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed