রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাঙামাটির রাজস্থলীতে সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের ওপর সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে নাসিম (১৯) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে রাঙামাটি রিজিয়নের রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে চার কিলোমিটার দক্ষিণে পোয়াইতুমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের ওপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। এতে সৈনিক নাসিম গুলিবিদ্ধ হন। পরে তাঁকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আইএসপিআর বলছে, এখন সেখানে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এলাকার নিরাপত্তাব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed