Main Menu

বেনাপোলে ডলার ও রুপিসহ নারী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি পরিবহনে তল্লাশি করে ৪০ হাজার ৪শ ইউএস ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপিসহ সুরাইয়া বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।

আটক সুরাইয়া ঢাকার দোরতুবাগ এলাকার শাহ আলমের স্ত্রী।

বিজিবি আমড়াখালি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার শাহীন আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এক নারী বিপুল পরিমাণ ইউএস ডলার ও ভারতীয় রুপি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন সময় বেনাপোল থেকে ছেড়ে আসা একটি পরিবহনে তল্লাশি করা হয়। পরে ওই পরিবহনে থাকা সুরাইয়া নামে এক নারীকে আটক করা হয়। এ সময় ওই নারীর ব্যাগ তল্লাশি করে ৪০ হাজার ৪ শত ইউএস ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপি পাওয়া যায়।

আটক নারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed