মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে এক কলেজছাত্র মৃত্যু হয়েছে।
রোববার (১৮ আগস্ট) সকালে শহরের জেবি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
নিহত ইব্রাহিম খলিল লক্ষ্মীপুরে পৌর এলাকার বাঞ্চানগরের বাবুল মিয়ার ছেলে এবং স্থানীয় দালাল বাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
সদর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, সকালে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয় ইব্রাহিম। পরে বাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed