Main Menu

কাবুলে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৬৩

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ৬৩ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ১৮০ জন। হতাহতদের মধ্যে অনেক শিশু-কিশোর রয়েছে।

শনিবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে কাবুলের পশ্চিমাঞ্চলে শিয়া অধ্যুষিত এলাকায় ভয়াবহ এ বোমা হামলার ঘটনা ঘটে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে মঞ্চের কাছে বাদ্যযন্ত্র নিয়ে শিল্পীরা দাঁড়িয়ে ছিলেন। ছিল অনেক শিশু ও যুবক। হঠাৎ আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় হামলাকারী। তখন মুহূর্তেই গোটা বিয়ের বাড়িতে আহাজারি চিৎকার ও শোকের মাতম শুরু হয়।

বিয়ের বাড়িটিতে প্রায় হাজারখানেক অতিথি ছিলেন।

তবে এখন পর্যন্ত কোনও পক্ষ বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তালেবানরা দাবি করেছে, তারা এ হামলা চালায়নি।

Share





Related News

Comments are Closed