পাক-ভারত সীমান্তে গোলাগুলি, ৮ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে বেজে উঠলো পাক-ভারত যুদ্ধের দামামা। অঘোষিত এই যুদ্ধে ভারতের ৫ সেনা ও পাকিস্তানের ৩ সেনা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সীমান্তে দুদেশের সেনাদের গোলাগুলিতে এ প্রাণহানির ঘটনা ঘটে।
পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ডন অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার ভারতজুড়ে যখন দেশটির ৭৩তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে ঠিক সময় লাইন অব কন্ট্রোলে এই অঘোষিত যুদ্ধ শুরু হলো।
পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গাফুর এক টুইটবার্তায় লিখেছেন, ‘জম্মু-কাশ্মির ইস্যুতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। তাতে আমাদের ৩ সেনা নিহত হয়েছেন। পাল্টা জবাবে আমাদের গুলিতে ভারতের ৫ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। ধ্বংস হয়েছে একাধিক বাঙ্কার।’
বৃহস্পতিবার দুপুরের পর থেকে সীমান্তে থেমে থেমে গোলাগুলি চলছে বলেও জানিয়েছেন তিনি।
পাকিস্তানের নিহত তিন সেনা সদস্য হলেন- নায়েক তানভির, ল্যান্স নায়েক তৈমুর ও সিপাহি রমজান।
১৫ আগস্ট ভারতজুড়ে স্বাধীনতা দিবস উদযাপিত হলেও সম্প্রতি ভারত জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ায় এই দিনটিকে পাকিস্তান ‘কালো দিবস’ হিসেবে পালন করছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারত সরকার জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা তুলে নেয়। এরপর থেকে তীব্র প্রতিবাদে ফুঁসে উঠে গোটা পাকিস্তান।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed