Main Menu

সুনামগঞ্জে মাটিতে পুঁতে ফেলা হলো ৯০০ চামড়া

সুনামগঞ্জ প্রতিনিধি : দিনভর অপেক্ষা করেও বিক্রি করতে না পারায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ৯০০ কোরবানির পশুর চামড়া পুঁতে ফেলা হয়েছে। এর মধ্যে ৮০০ পিস গরুর ও ১০০ পিস ছাগলের চামড়া রয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদরাসা প্রাঙ্গণে এ সব চামড়া পুঁতে ফেলা হয়।

মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, কোরবানিদাতারা মাদরাসার গোরাবা ফান্ডের জন্য চামড়াগুলো দান করেন। মাদরাসা কর্তৃপক্ষে চামড়া বিক্রয়ের জন্য দিনভর অপেক্ষা করেও বিক্রি করতে পারেননি। প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৩টার দিকে মাদরাসা কর্তৃপক্ষ ওই সব চামড়া বিক্রি করতে না পেরে মাদরাসার নিকটস্থ এলাকায় মাটিতে পুঁতে দেয়।

মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম বলেন বলেন, চামড়া ক্রয় করতে কেউ না আসায় বাধ্য হয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে চামড়াগুলো। তিনি বলেন, চামড়াগুলো সংগ্রহে এবং চামড়ায় লবণ ব্যবহারে ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে।

Share





Related News

Comments are Closed