ঝালকাঠিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঝালকাঠিতে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে শহরের কাঠপট্টি এলাকা ও দুপুরে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো কাঠপট্টি এলাকার মো. ফরিদ হোসেনের ছেলে সোলায়মান (৪) ও নলছিটির প্রতাপ গ্রামের মটোর মেকানিক মো. রমিজ খানের মেয়ে রিপা আক্তার (৫)।
পরিবারের বরাতে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সহকারী সমির দাস বলেন, সোলায়মান বৃষ্টির সময়ে খেলতে গিয়ে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়।
পরে তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করে।
সমির বলেন, রিপা তার বড় বোনের সঙ্গে বাড়ির সামনে একটি পুকুরের পাশে একসাথে খেলা করছিল। সকাল থেকে ভারি বৃষ্টিতে পুকুর পাড়ের কাদামাটি পিছিল হওয়ায় পা ফসকে সে পুকুরে পড়ে যায়।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed