পুলিশ কর্মকর্তা জুবেরের দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাসার ছাদ থেকে পড়ে নিহত এসএমপি’র নগর গোয়েন্দা শাখার সহকারী কমিশনার জুবের আহমদের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার মাগরিবের পর নয়াসড়ক জামে মসজিদে দ্বিতীয় জানাযা শেষে নগরীর মানিকপীর (রহ.) করবস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।
এর আগে আসরের নামাজের পর তার কর্মস্থল সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এসময় সহকারী কমিশনার জুবের আহমদের মরদেহে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সালাম জানানো হয়।
উল্লেখ্য, রবিবার (১১ আগস্ট) বিকাল ৫টার দিকে নগরীর চারাদিঘীরপার এলাকার আল আমিন ৫ নম্বর বাসার চারতলার ছাদে ঘুড়ি উড়াতে উঠেন জুবের আহমদ। এসময় হঠাৎ তিনি অসাবধানতা বশত চারতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় মিরবক্সটুলাস্থ মাউন্ট এডোরা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে জুবের আহমদ তিন ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed