যেভাবে কাটছে কাশ্মীরবাসীর ঈদ আনন্দ
আন্তর্জাতিক ডেস্ক : থমথমে জম্মু ও কাশ্মীর। দ্বিতীয় দফায় কারফিউ জারি হওয়ার সেখানকার পথঘাট নির্জন। এমন পরিস্থিতিতির মধ্যেই সোমবার (১২ আগস্ট) পালিত হচ্ছে ঈদুল আজহা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় শ্রীনগরের বেশিরভাগ মসজিদে ঈদের নামাজ আয়োজনের অনুমতি দেয়া হয়নি। এর আগে রবিবার (১১ আগস্ট) শ্রীনগরে আবার কারফিউ জারি হয়।
জম্মু ও কাশ্মীরের আশপাশের ছোট মসজিদগুলোতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সরকারের পক্ষ থেকে সংবাদমাধ্যমে ঈদের নামাজের ছবিও পাঠানো হয়েছে।
জম্মু ও কাশ্মীরে দায়িত্বরত সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিসহ বেশ কয়েকজন রাজনীতিবিদ, যারা গত সপ্তাহ থেকে নজরবন্দি রয়েছেন, তাদের স্থানীয় মসজিদে নমাজ পড়তে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।
সরকার জানিয়েছে, শনিবার (১০ আগস্ট) নিরাপত্তা শিথিল করার পর শ্রীনগরে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে, তার জেরেই পরদিন রবিবার থেকে ফের সেখানে কারফিউ জারি করা হয়।
এর আগে কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে এবং রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়।
গত সপ্তাহ থেকেই ওই রাজ্যের বেশিরভাগ অংশে কারফিউ জারি করা হয়। শনিবার কারফিউ শিথিল করার পর বহু মানুষ রবিবার শ্রীনগরে ঈদের কেনাকাটায় যোগ দেন।
Related News
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More
আসামে ৭৫০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, গৃহহীন ৪ হাজার মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে আবারও বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজ্য সরকার। ধুবড়িRead More



Comments are Closed