নরওয়েতে মসজিদে বন্দুকধারীর হামলা, গুলিবিদ্ধ ১
আন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের রাজধানী অসলোর একটি মসজিদে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। অসলোর বায়িরাম এলাকার আল নুর ইসলামিক সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। শনিবার এই হামলায় এক জন গুলিবিদ্ধ হওয়ার পর সন্দেহভাজন হামলাকারীকে আটকের কথা জানিয়েছে দেশটির পুলিশ।
অসলো পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, ‘এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। ওই ব্যক্তির অবস্থা এখনও জানা যায়নি। এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। পুলিশ ওই এলাকায় কাজ করছে’।
মসজিদের প্রধান ইরফান মুসতাক স্থানীয় পত্রিকা বুদসটিক্কাকে বলেন, ‘সন্দেহভাজন হামলাকারীর কাছে দুটি শটগান ধরণের অস্ত্র ও একটি পিস্তল ছিল। একটি কাঁচের দরজা ভেঙে প্রবেশ করে গুলি চালানো শুরু করে ওই ব্যক্তি। তবে খুব তাড়াতাড়ি তাকে নিষ্ক্রীয় করে মসজিদের অপর এক সদস্য।
এই ঘটনায় নামাজের জন্য আসা ৭৫ বছর বয়সী এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত হয় অন্তত ৫০ জন মানুষ। অস্ট্রেলিয় এক শ্বেতাঙ্গ আধিপত্যবাদীর চালানো হামলায় আক্রান্ত হয় শহরের হাগলি পার্কমুখী সড়ক ডিনস এভিনিউতে আল নুর মসজিদ এবং লিনউডের আরেকটি মসজিদ।
Related News
যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারালেন ইরানের তিন পাইলট
Manual2 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের তিনজন পাইলট। তাদের নাম মোজতবাRead More
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট, ভারী বৃষ্টির আশঙ্কা
Manual2 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র নগরী মক্কার পর সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ সতর্কতাRead More



Comments are Closed