সিলেটে ঈদের জামাত কখন কোথায়
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রতি বছরের মতো এবারও সিলেটে ঈদুল আযহার প্রধান জামাত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে, সকাল ৮টায়।
জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। এর আগে ওয়াজ করবেন হাফিজ মাওলানা মুফতি ওলিউর রহমান।
দ্বিতীয় বৃহৎ জামাত নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহঃ) মাজার জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে, সকাল সাড়ে ৮টায়। জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ।
আন্জুমানে খেদমতে কুরআন সিলেট’র উদ্যোগে সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় । জামাতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।
নগরীর কুদরত উল্যাহ জামে মসজিদে মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয়টি সকাল ৮টা ও তৃতীয় জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।
জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। জামেয়ার ক্বেরাত বিভাগের প্রধান ক্বারী মুখতার আহমদ এতে ইমামতি করবেন।
নগরীর টিলাগড়স্থ শাহ মাদানী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
একই সময়ে ডাক বাংলা রোড নবাবী জামে মসজিদ ওয়াকফ এস্টেটে পবিত্র ঈদল আযহার জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদ মাছিমপুর ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়।
Related News
সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে: সিসিক প্রশাসক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,Read More
সিলেটে হকার উচ্ছেদ অভিযানে আটক ৩৬
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হকার উচ্ছেদ অভিযান চালিয়েRead More



Comments are Closed