Main Menu

মালয়েশিয়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৩ জনের মৃত্যু

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১৩ জনের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি আগস্ট মাসের ৩ তারিখের মধ্যে এদের মৃত্যু হয়।

Manual2 Ad Code

গত বছর একই সময়ে দেশটিতে ডেঙ্গু রোগে ৭০ জনের মৃত্যু হয়েছিল।

চলতি বছরের শুরু থেকে আগস্টের প্রথম দিক পর্যন্ত মালয়েশিয়ায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে। গত বছরের একই সময়ের তুলনায় আক্রান্তের এ সংখ্যা দ্বিগুণ বলে জানিয়েছে তারা।

Manual1 Ad Code

শহরাঞ্চলেই ৭০ শতাংশেরও বেশি লোক আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।

Manual8 Ad Code

বিশ্বব্যাপী ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ২০১৭-২০১৮ সালে হ্রাস পেয়েছিল, কিন্তু ২০১৯ সালে রোগটির প্রকোপ হঠাৎ বৃদ্ধি পেয়েছে।

Manual7 Ad Code

চলতি বছর বিশেষভাবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, চীন, লাওস, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর ও ভিয়েতনামে ডেঙ্গুর প্রকোপ বেশি লক্ষ্য করা যাচ্ছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code