ক্যান্সার হাসপাতালে ২৫ কোটি টাকা দিলেন সালাহ
স্পোর্টস ডেস্ক : মিসরের জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে তিন মিলিয়ন মার্কিন ডলার দান করলেন লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ। বাংলাদেশি মুদ্রামানে এর পরিমাণ প্রায় ২৫ কোটি টাকা। বুধবার (৭ আগস্ট) কায়রো বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহামেদ উথমান আল-খাস্ত এ তথ্য দিয়েছেন।
গত সোমবার (৫ আগস্ট) দেশটির রাজধানী কায়রো ক্যান্সার ইনস্টিটিউট ভবনের সামনে বিস্ফোরণে ২০ জন নিহত ও ৪৭ জন আহত হন। এতে দালানকোঠার ক্ষতি হলেও রোগী, চিকিৎসক-নার্স, কর্মকর্তারা নিরাপদ ছিলেন।
এর পর রোগীদের বিভিন্ন হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে। বিস্ফোরক দ্রব্য বোঝাই একটি গাড়ি ওই ভবনে ধাক্কা খেলে সেই হতাহতের ঘটনা ঘটে। পর পরই ভবন সংস্কারের নির্দেশ দিয়েছে সরকার। পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়ে হাসপাতালটি সংস্কারের জন্য তিন মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাঠান মিসরীয় সালাহ।
এবারই প্রথম নয়, অতীতেও দেশবাসীর সেবায় দান করেছেন সালাহ। এর আগে নিজ শহরে শিশু ক্যান্সার হাসপাতালকে একখণ্ড জমি কিনে দেন তিনি। একই সঙ্গে ১২ মিলিয়ন মিসরীয় পাউন্ড অর্থ সাহায্য দেন। টাকার অঙ্কে যা প্রায় ছয় কোটি।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed