মোহনা টিভির সাংবাদিক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক : মোহনা টেলিভিশনের সাংবাদিক মুশফিকুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশান এক নম্বর থেকে নিখোঁজ হন তিনি।
তার নিখোঁজের বিষয়ে শনিবার রাতেই গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন মুশফিকুরের মামা এজাবুল হক।
তিনি জিডিতে উল্লেখ করেন, শনিবার সন্ধ্যার দিকে তার সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশান এক নম্বর থেকে মিরপুরে বাসার উদ্দেশে রওনা হন মুশফিক। এর পর থেকেই তার দুটি মোবাইল নম্বরই বন্ধ।
এর আগে গত মাসে তার মুঠোফোনে অজ্ঞাত ব্যক্তি ফোন দিয়ে তাকেসহ পরিবারের লোকজনকে হত্যা ও গুমের হুমকি দেয়। এ বিষয়ে ২২ জুলাই পল্লবী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন মুশফিকুর।
Related News
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More



Comments are Closed