Main Menu

ডেঙ্গুতে মারা গেলেন পুলিশের এআইজির স্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক : এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) শাহাবুদ্দীন কোরেশীর স্ত্রী সৈয়দা আক্তার (৫৪) মারা গেছেন।

রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দা আক্তারের মৃত্যু হয়।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, সম্প্রতি সৈয়দা আক্তার জ্বরে আক্রান্ত হন। পরে তাকে গত ৩০ জুলাই রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এরপর অবস্থার অবনতি হলে শনিবার (৩ আগস্ট) তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দা আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

Share





Related News

Comments are Closed