সৌদিতে সড়কে প্রাণ গেল কানাইঘাটের কামালের
কানাইঘাট প্রতিনিধি : সৌদি আরবের ইয়াম্বু শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কানাইঘাটের কামাল (৪২)। তিনি কানাইঘাটের ৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের নারাইনপুর গ্রামের মৃত মুদচ্ছির আলীর ছেলে।
শনিবার (৩ আগস্ট) স্থানীয় সময় ৭টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের পারিবারিক সূত্র।
কামাল উদ্দিন সৌদি আরবে দীর্ঘদিন থেকে একটি কোম্পানিতে চাকরি করতেন। প্রায় চার বছর আগে দেশে এসে ছুটি কাটিয়ে আবার সৌদিতে ফিরে যান। তার ৪ মেয়ে সন্তান রয়েছে। বড় মেয়ের বিয়ে দেওয়ার জন্য ঈদের পর দেশে আসার কথা ছিলো।
কামাল উদ্দিনের মৃত্যুর সংবাদ পরিবারের সদস্যদের কাছে আসলে তাদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। এলাকায় নেমে আসে শোকের ছায়া।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed