সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাহির, সম্পাদক ফয়সল
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম পবিত্র হজ্ব পালনে সৌদী আরব গমণ করায় তার অবর্তমানে সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন জেলা সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহির চৌধুরী এবং সাধারণ সম্পাদক আলী আহমদ সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে গমন করায় তাঁর অবর্তমানে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল।
শনিবার জেলা বিএনপির দফতর সম্পাদক এডভোকেট মো. ফখরুল হক স্বাক্ষরিত এবং গণমাধ্যম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংগঠনিক কাজে তাদেরকে সার্বিক সহযোগিতার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সাথে জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের হজ্ব পালন শেষে এবং সাধারণ সম্পাদক আলী আহমদের যুক্তরাজ্য সফর শেষে সুস্থভাবে নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন করার জন্য নেতাকর্মীদের দোয়া কামনা করেছেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed