জগন্নাথপুরে নৌকা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামে ইসমাঈল আলী (৮) নামে এক স্কুলছাত্র পানিতে পড়ে মারা গেছে।
শনিবার সকাল ৯টায় সাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ইসমাঈল নৌকা যোগে স্কুলে যাওয়ার সময় পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
জানা যায়, সাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র মো. ইসমাঈল আলী শনিবার সকাল ৯টায় নৌকাযোগে বিদ্যালয়ে যাওয়ার সময় হঠাৎ নৌকা থেকে হাওড়ের পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
খবর পেয়ে নিহত ছাত্রের বাড়ীতে গিয়ে জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ হতে ২০ হাজার টাকা নিহত মো. ইসমাইল আলীর পরিবারকে প্রদান করেন।
এসময় বর্ষাকালে হাওড় এলাকায় ছোট ছেলেমেয়েদের সতর্কতার সাথে নৌকায় চলাচলের বিষয়টি নিশ্চিত করার জন্য উপস্থিত সকলকে পরামর্শ প্রদান করা হয়।
Related News
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More



Comments are Closed