সিলেটে র্যাবের অভিযানে ২৫ জুয়ারি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন নাজিরবাজার এলাকা থেকে ২৫ জুয়ারিকে আটক করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৯১ হাজার ৫৮০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে- সেলিম আহমদ (৩১), মঈন উদ্দিন (৩৬), হাবিবুল মিয়া (৩২), আব্দুস সালাম (৪৫), আশিক মিয়া (৪৫), বাহার আলী (৪০), রুয়েল মিয়া(২৭), সুফি মিয়া(২৭), শাকিল আহমেদ নুনু (২৭), নজরুল ইসলাম (২৮), আলী হোসেন(২৪), জালাল উদ্দিন(৩১), জয়নাল আবেদীন (২৮), আব্দুস সালাম (৫৫), বাবুল আহমেদ(২৮), কনর মিয়া(৩২), আব্দুল হক (২১), শাহিন মিয়া (৩০), শায়েস্তা (৫০), সেবুল মিয়া (৪০), আতাউর রহমান (৩৭), খালেক মিয়া (৩২), আবদান মিয়া (৩৪), নুরুজ্জামান (৩১) এবং রাসেল মিয়া (২২)।
আটককৃত জুয়ারিদের এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯, সিলেট এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed