ডেঙ্গু মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমি এখানে কয়েকজন ডেঙ্গু রোগীকে দেখলাম। আমরা বিশেষজ্ঞদের কাছে শুনেছি, এটা কনটিনিউ করবে। এই কারণে একটা জরুরি অবস্থা ঘোষণা করে সম্মিলিতভাবেই ডেঙ্গু মোকাবিলা করা দরকার।’
শুক্রবার (২ আগস্ট) বিকালে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইডে হাসপাতালে ডেঙ্গু রোগীকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনারকে দেখতে যান মির্জা ফখরুল।
ডেঙ্গু নিয়ে রাজনীতি না করে দ্রুত মানুষকে বাঁচানোর জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি, ওদিকে না গিয়ে অবিলম্বে জরুরি অবস্থা ঘোষণা করা উচিত। কিছুটা যুদ্ধকালীন অবস্থার মতো করা দরকার। কারণ এখন সময় খুব কম।’ তিনি বলেন, ‘সরকারের উচিত, বিলম্ব না করে সংশ্লিষ্ট সবার কাছ থেকে সহযোগিতা নিয়ে কাজ করা। আমাদের যারা চিকিৎসক আছেন, তাদের সবার কাছ থেকে পরামর্শ নেওয়া।’
মশার ওষুধ বিদেশ থেকে জরুরি ভিত্তিতে আনার বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব বলেন, ‘আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, বাংলাদেশ কিন্তু এখন সরকার চালায় না। মানে প্রশাসন কিংবা বিমান মন্ত্রণালয় বাংলাদেশ চালাচ্ছে না। দেশ চালাচ্ছেন এখন বিচার বিভাগ। আদালতের হুকুম হয়। তারপরে কথা-বার্তা হয়। নড়াচড়া করে এসব হয়ে চলে। অর্থাৎ ইনফেক্ট গর্ভমেন্ট ইজ কমপ্লিটলি ফেইল্ড। অন্যান্য ক্ষেত্রে বটেই, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে, ডেঙ্গু প্রতিরোধ করার ক্ষেত্রে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক একেএম আজিজুল হক, ড্যাবের অধ্যাপক হারুন আল রশিদ, অধ্যাপক আবদুস সালাম, ডা. আবদুস সেলিম, ডা. জহিরুল ইসলাম সাকিল, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed