ডেঙ্গু জ্বরে মারা গেলেন অন্তঃসত্ত্বা নারী
বৈশাখী নিউজ ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মালিহা মাহফুজ অন্নি (২৭) নামের এক অন্তঃসত্ত্বা নারী মারা গেছেন।
বিয়ে করেছিলেন মাত্র ১ বছর আগে। আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। আর মাত্র দুই মাস পর তাদের ঘর আলো করে আসতো প্রথম সন্তান। তার আগেই সকল আশা, সুখের সকল স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেলো। ডেঙ্গু কেড়ে নিলো সন্তান সম্ভবা এ মায়ের!
শুক্রবার (২ আগস্ট) ভোর রাতে তিনি মারা যান বলে জানিয়েছেন মাহফুজ অন্নির এক নিকটাত্মীয়।
তিনি বলেন, ‘১০ দিন আগে জ্বর নিয়ে অন্নি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে আসা হয় বিএসএমএমইউতে। এখানে তাকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয় কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।’
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ছাত্রী মালিহা মাহফুজ অন্নি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
মালিহার স্বামী নাফিজ ইমতিয়াজের ফেসবুক পেজ থেকে দেখা যায়, জুলাই মাসের ১৩ তারিখে দুজনের ছবি দিয়ে একটি পোস্ট দেন তিনি। যাতে লেখা ইটস এ বয়। অর্থাৎ এবার একটি ছেলে আসছে তাদের ঘরে।
তবে, এই বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৮৭ জন, মোট চিকিৎসাধীন ৬ হাজার ৫৮২ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগষ্ট পর্যন্ত আক্রান্ত ২১ হাজার ২৩৫ জন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed