বাজারে আসছে পকেট এসি
প্রযুক্তি ডেস্ক: জাপানি প্রযুক্তি জায়ান্ট সনি ঘোষণা দিয়েছে, তাদের বানানো এসি পকেটে রাখা যাবে। পরিবহনযোগ্য এসির মতো কাজ করবে এমন একটি কুলিং ডিভাইস উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
বিশেষভাবে নকশা করা গেঞ্জির পেছনের পকেটে রাখা যাবে কুলিং ডিভাইসটি। গরমকালে গ্রাহককে ঠাণ্ডা রাখার পাশিপাশি শীতকালে শরীরের তাপমাত্রা উষ্ণ রাখবে এটি।
সনির ক্রাউডফান্ডিং ওয়েবসাইটে ডিভাইসটির দাম বলা হয়েছে ১১৭ মার্কিন ডলার। ইউএসবি টাইপ-সি’র মাধ্যমে একবার পূর্ণ চার্জে ২৪ ঘণ্টা চলবে ডিভাইসটি।
জানানো হয়, ভবিষ্যতে ডিভাইসটিতে স্বয়ংক্রিয় মোড আনার পরিকল্পনা রয়েছে সনির। প্রতিষ্ঠানটির দাবি গ্রাহকে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠাণ্ডা এবং আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরমে করতে পারবে রিওন পকেট।
রিওন পকেটের প্রচারণামূলক ভিডিওতে দেখানো হয়েছে সাধারণ শার্টের নিচের পরিধান করা যাবে ডিভাইসটির জন্য বিশেষ টি-শার্ট। ২০২০ সালের মার্চ মাস নাগাদ এটি বাজারে আনার পরিকল্পনা রয়েছে সনি’র।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed