‘কিলার রোবট’ নিষিদ্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: মানুষের সিদ্ধান্তের স্বাধীনতা কেড়ে নিচ্ছে রোবট- এমন দাবি তুলে ‘ঘাতক রোবট’ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ‘চেঞ্জ মেকার: সোসাইটি ফর সোস্যাল এ্যান্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট’ নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার (১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জাল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ঘাতক রোবট নিষিদ্ধের দাবিতে এক ক্যাম্পেইন থেকে এ দাবি জানানো হয়।
সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ তামজিদ উর রহমান বলেন, ‘আগামীতে যুদ্ধের সময় একটা বড় পরিবর্তন আসবে। যন্ত্রকে বিচারের আওতায় আনার কোনও সুযোগ আছে কি না? রোবটকে বিচারের আওতায় আনার সুযোগ নেই। এ বিষয়টাকে একটি লিগ্যাল ফ্রেম তৈরি করতে হবে। আগে থেকে মানুষ মারার চিন্তা না করে, মানুষের উপকারের প্রতি দৃষ্টি দেয়া দরকার।’
তিনি বলেন, ‘যারা রোবট তৈরি করছে, তাদের আটকানোর কোনও আইন নাই। কারণ, সে বলবে রোবটকে ধরেন। আর এদিকে সে আবার হাজার হাজার রোবটকে প্রোগ্রাম দিয়ে রেখেছেন। তাই আমাদের দাবি, ঘাতক রোবটগুলো নিষিদ্ধ করতে হবে। আমরা এমন ঘাতক রোবট চাই না। টেকনোলজি হবে মানুষের মঙ্গলের জন্য।’
রোবট ব্যবহারের নীতিমালা প্রয়োজন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘রোবট কোথায় ব্যবহার হবে সেটার একটা নীতিমালা করতে হবে। মানুষের সিদ্ধান্ত নেবার স্বাধীনতা রোবটের হাতে, তথা যন্ত্রের হাতে দিতে চাই না। কিলার রোবট এখনও বাংলাদেশে উদ্ভাবন হয়নি। কিন্তু বিশ্বের অনেক জায়গায় এটার ব্যবহার শুরু হয়েছে। আমরা এই ক্যাম্পেইন থেকে কিলার রোবট বন্ধ করার দাবি তুলছি। একই সাথে বাংলাদেশ সরকারকেও এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্টার ফর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনের সভাপতি আবুল কাশেম খান, ইন্সটিটিউট অব কমিউনিকেশনের এর এক্সিকিউটিভ ডিরেকটর নাইমা নার্গিস এবং কনসালটেন্ট হাসিনা জামান।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed