জুড়ীতে চা শ্রমিককে পিটিয়ে হত্যা
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে অর্জুন ভর (৬৫) নামে এক চা শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে বাবা ও ছেলে।
বুধবার (৩১ জুলাই) সকালের দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের কাপনাপাহাড় চা বাগানের খাসকিতা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে চা শ্রমিক অর্জুন ভর ও পার্শ্ববর্তী চা শ্রমিক স্বপন ভর (৫০) মারামারিতে জড়িয়ে পড়েন। পরে স্বপন ভরের ছেলে বিশ্বজিৎ ভর (২৫) লাঠি দিয়ে অর্জুন ভরকে কয়েকটি আঘাত করেন। এসময় ঘটনাস্থলেই অর্জুন ভরের মৃত্যু হয়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা স্বপন ভর ও বিশ্বজিৎ ভরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বলেও জানান তিনি।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed