জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবদীন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন পরিষদের ১ম প্যানেল চেয়ারম্যান জয়নাল আবদীন।
বুধবার (৩১ জুলাই) জেলা পরিষদের ৩১তম মাসিক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন আগামী ৩ আগস্ট। তাঁর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জয়নাল আবদীন। ১লা আগস্ট বৃহস্পতিবার তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
মাসিক সভায় এড. লুৎফুর রহমান জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, সদস্য, সদস্যা, কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিদায় নেন। এসময় উপস্থিত সবাই তাকে শুভেচ্ছা জানান।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবদীন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাছিরের পুত্র ও বর্তমান চেয়ারম্যান হাজী শামীম আহমদের বড় ভাই। জয়নাল আবদীন কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ছিলেন, বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দাম্পত্য জীবনে তিনি ৩ পুত্র সন্তানের জনক। তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে তিনি সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed