২২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ এলাকায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ইয়াবা ব্যবসায়ী পূর্ব নারায়ণপুর গ্রামের সিদ্দেক আলীর ছেলে আইনুল মিয়া।
আইনূল মিয়া আনেক দিন থেকে সাকেরা পয়েন্ট ও ভোলাগঞ্জ এলাকায় ইয়াবা ব্যবসা করতেন।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক খাইরুল বাশারের নেতৃত্বে এক দল পুলিশ সোমবার (২৯ জুলাই) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোলাগঞ্জ বাজার এলকা থেকে আইনুল মিয়াকে আটক করার পর তার কাছ থেকে ২২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এব্যাপারে পুলিশ উপ-পরিদর্শক খাইরুল বাশার বাদি হয়ে আইনুল মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ সুপারের নিদের্শনায় কোম্পানীগঞ্জে এ মাসে সব থেকে বেশি অভিযান চালানো হয়েছে এবং বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়েছে। কোম্পানীগঞ্জ মাদক মুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। মাদক ব্যবসায়ীদের কোন ধরণের ছাড় দেয়া হবেনা বলে জানান তিনি।
Related News
গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৫
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীRead More
দক্ষিণ সুরমার লালাবাজারে জুয়া চক্রের ৪ সদস্য আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চারRead More



Comments are Closed