ভারতীয় খাসিয়াদের গুলিতে ২ বাংলাদেশি আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি দুই যুবক আহত হয়েছেন। সোমবার (২৯ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার হাজীপুর এলাকার আব্দুল জলিলের ছেলে নাজিম উদ্দিন ও একই গ্রামের আরব আলীর ছেলে জামিল মিয়া। তাদের মধ্যে চিকিৎসার জন্য জামিল মিয়াকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় নাজিম উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় জামিল ও নাজিম উদ্দিনের সহযোগী সাহেদ মিয়া নামের আরেক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক যুবককে সোমবার বিকেলে বিজিবি সদস্যরা গোয়াইনঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, গোয়াইনঘাট সীমান্তের নকশিয়া পুঞ্জি এলাকা দিয়ে খাসিয়াদের বাগান থেকে সুপারি চুরি করার উদ্দেশে উপজেলার হাজীপুর ও প্রতাপপুর এলাকার নাজিম উদ্দিন, সাহেদ মিয়া, বাছির উদ্দিন, মনির উদ্দিন, জামিল মিয়া, সাইফুল ইসলাম, মাহবুব মিয়া ও রুবেল মিয়াসহ ৮ জন যুবক মিলে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় খাসিয়ারা তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে নাজিম উদ্দিন ও জামিল মিয়ার শরীরে গুলি লেগে দুজনেই গুরুতর আহত হন। সেখান থেকে সহযোগীরা নাজিম উদ্দিন ও জামিল মিয়াকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশি যুবকেরা পালিয়ে দেশের অভ্যন্তরে ফিরে এলে প্রতাপপুর বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা ১ জনকে আটক করে।
বিজিবির প্রতাপপুর সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকজন বাংলাদেশি যুবক রাতের আঁধারে জীবনের ঝুঁকি নিয়ে জিরো পয়েন্ট পেরিয়ে ভারতীয়দের বাগান থেকে সুপারি চুরি করতে যায়। এ সময় খাসিয়ারা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে দু’জন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ দুইজনসহ ওই দলের সবাই বাংলাদেশে ফিরে এলে তাদের মধ্য থেকে আমরা একজনকে আটক করতে সক্ষম হই এবং বাকিরা পালিয়ে যায়।
এ ব্যাপারে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত কুমার পাল বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে দুইজন আহত হওয়ার খবর পেয়েছি। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Related News
দক্ষিণ সুরমার লালাবাজারে জুয়া চক্রের ৪ সদস্য আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চারRead More
ওসমানীনগরে গাড়ির ধাক্কায় ঝরলো ব্যবসায়ীর প্রাণ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটিRead More



Comments are Closed