সিলেটের ডিআইজি প্রিজন কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: নিজ বাসা থেকে ৮০ লাখ টাকাসহ গ্রেপ্তার হওয়া সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
এর আগে তার বিরুদ্ধে ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ আয় ও মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৯ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
এর আগে দিনভর দুদকে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতে তোলা হয় ডিআইজি পার্থকে।
দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত জানান, জিজ্ঞাসাবাদে পার্থ গোপালের বাসা থেকে উদ্ধার হওয়া ৮০ লাখ টাকার বৈধ উৎস পাওয়া যায়নি। পরে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সালাহউদ্দিন আহমেদ বাদী হয়ে মামলা করেন। পার্থর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ দণ্ডবিধি ১শ’ ৬১, দুর্নীতি প্রতিরোধ আইনের ৫এর (২) ধারা ও মানিলন্ডারিং আইনে অভিযোগ আনা হয়েছে।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর ভূতেরগলিতে পার্থ গোপাল বণিকের নিজ ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হয়।
Related News
শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়Read More
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৯ বার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদনRead More



Comments are Closed