নভোএয়ারে ঈদযাত্রীদের জন্য বিশেষ ছাড়
বৈশাখী নিউজ ডেস্ক: আসছে ঈদুল আজহা উপলক্ষে দেশের চারটি রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এছাড়া ঈদের আগে ঢাকামুখী যাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে সংস্থাটি।
সোমবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রী চাহিদার প্রেক্ষিতে নভোএয়ার সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত ২টি ফ্লাইট, যশোর ও রাজশাহী রুটে ৮ আগস্ট থেকে ১১ আগস্ট নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করবে।
এছাড়া ৯ আগস্ট থেকে ১১ আগস্ট বরিশাল রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে প্রতিদিন যশোর ৫টি, চট্টগ্রাম ৫টি, কক্সবাজার ৫টি, সৈয়দপুর ৫টি, সিলেট ২টি, বরিশাল, রাজশাহী ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।
এদিকে ৬ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী থেকে ঢাকামুখী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন সর্বনিম্ন মাত্র ২০১৯ টাকায়।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ১৩৬০৩ অথবা ভিজিট করুন- www.flynovoair.com.
Related News
সবুজ চা বাগানে কাশফুলের সাদা চাদর, দর্শনার্থীদের ভিড়
Manual7 Ad Code পর্যটন ডেস্ক: দুই পাশে সবুজ চায়ের বাগান, মাঝখান দিয়ে বয়ে চলেছে ছড়া।Read More
থাই ভিসায় নতুন নিয়ম, লাগবে গুরুত্বপূর্ণ ২ নথি
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের ভিসা পেতে হলে এখন থেকেRead More



Comments are Closed