শাল্লায় কিশোর-কিশোরীর আত্মহনন
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের ফয়েজুল্লাপুর গ্রামে একই দিনে দুই কিশোর-কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শনিবার (২৭ জুলাই) সকালে বিষপানে ওই গ্রামের বিশ্বপতি দাসের মেয়ে কিশোরী অমায়া রাণী দাস (১৬) এবং বিকেলে গলায় ফাঁস লাগিয়ে মারফত আলীর ছেলে কিশোর তোফাজ্জুল হোসেন (১৪) আত্মহত্যা করে। এবিষয়ে শাল্লা থানায় আলাদা আলাদা দু’টি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ দু’টি’র সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, অমায়া রাণী দাস নিজ বাড়িতে পরিবারের সবার অগোচরে ইদুঁরের বিষ পান করে বমি ও ছটফট করতে থাকে। এসময় ঘরে থাকা মহিলারা দেখতে পেয়ে সাথে সাথে চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে কিশোর তোফাজ্জুল হোসেন ফাঁকা ঘরে গলায় ওড়না পেছিয়ে বাশেঁর তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এবিষয়ে থানায় দু’টি অপমৃত্যুর মামলা দায়ের এবং লাশ দু’টি ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed