কানাইঘাটে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট থেকে সহস্রাধিক ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত মেজবাহ উদ্দিন (২৬) কানাইঘাট উপজেলার দর্পনগর গ্রামের হাবিবুর রহমানের পুত্র।
শনিবার (২৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, শনিবার রাতে কানাইঘাট থানাধীন সাতপারি সাকিনস্থ বাংলাবাজারের আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে ১ হাজার ৩শ ৫০ পিস ইয়াবাসহ মেজবাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
জব্দকৃত আলামতসহ মেজবাহকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed