Main Menu

আশারকান্দি ইউপিতে রাহেল মিয়া জয়ী

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার আশারকান্দি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯ থেকে বিকেল ৫ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রাহেল মিয়া, আলা উদ্দিন, সেবুল চৌধুরী ও আজির উদ্দিন সহ মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এর মধ্যে রাহেল মিয়া (মোরগ) প্রতীকে ৪৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি আলা উদ্দিন (ফুটবল) প্রতীকে ৪৭৮ ভোট পান।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ২নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য জাবেদ চৌধুরী স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করায় উপ-নির্বাচন হয়েছে। এতে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ তাদের নতুন প্রতিনিধি নির্বাচিত করেছেন।

Share





Related News

Comments are Closed