Main Menu

শাবিতে দুই দিনব্যাপী ‘জব ফেস্ট’ শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: চাকুরিপ্রত্যাশীদের চাকুরির সুযোগ করে দিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যারিয়ার ভিত্তিক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী জব ফেস্ট সিজন-৩ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ জব ফেস্ট উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।

উদ্বোধন শেষে উপাচার্য বলেন, আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া গ্রাজুয়েটরা অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন ও যুগোপযোগী। তারা দেশে ও দেশের বাইরে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমরা চেষ্টা করছি জব চাহিদার সাথে তাল মিলিয়ে একাডেমিক সিলেবাস প্রণয়ন করতে যাতে তারা পাস করে বের হওয়ার সাথে সাথে কাজ করার সুযোগ পায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজের পরিচালক সাবেক অধ্যাপক হিমাদ্রী শেখর রায়, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, অধ্যাপক মনিরুল ইসলামসহ সংগঠনের সদস্যরা।

এদিকে চাকুরিপ্রত্যাশীদের ২৪ জুলাই রাত ১২টা পর্যন্ত ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে প্রাথমিকভাবে সিভি জমা নেয়া হয়েছে এবং জব ফেস্টেও সরাসরি সিভি জমা দেয়ার সুযোগ রয়েছে।

ক্লাব সূত্রে জানা যায়, ‘জব ফেস্ট সিজন-৩’ থেকে চাকুরিপ্রত্যাশীরা কোয়ালিফিকেশনের ভিত্তিতে শতাধিক চাকুরি লাভের সুযোগ পাবেন।

প্রসঙ্গত, ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল মিলিয়ে এবারের জব ফেস্টে ২৫টির অধিক কোম্পানি অংশগ্রহণ করছে। জব ফেস্ট চলবে (২৬ জুলাই) শুক্রবার পর্যন্ত।

Share





Related News

Comments are Closed