Main Menu

বেড়াতে গিয়ে নৌকা ডুবে ৫ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় বন্যার পানিতে নৌকায় করে বেড়াতে গিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার কালিকাপুর গ্রামে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

তারা হলো- ওই গ্রামের খবির উদ্দিনের মেয়ে সুবর্ণা (১৭), ঝুমা (১৪), মোস্তফার মেয়ে অন্তরা (১০), একই উপজেলার ভাটিকামারি গ্রামের রিপন শিকদারের মেয়ে রূপসী (৮) ও জবানুর রহমানের মেয়ে জান্নাত (১০)।

উপজেলার তারাকন্দি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহব্বত কবির এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, রূপসী ও জান্নাত ওই গ্রামে আত্মীয়ের বাড়ি আসার পর তারা বাড়ির পাশের নিখাই বিলে ডিঙ্গি নৌকায় বেড়াতে যায়। নৌকায় আলাদা কোনো মাঝি ছিল না। নিজেরাই বৈঠা দিয়ে নৌকা চালাচ্ছিল। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে নৌকা ডুবে যায়। আশপাশে লোকজন ছিল। কিন্তু তারা গিয়ে উদ্ধার করার আগেই পাঁচজনেরই মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed