Main Menu

মেক্সিকোতে বিমান বিধ্বস্ত হয়ে ৪জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া রাজ্যে ওই দুর্ঘটনা ঘটেছে বলে রাজ্যের প্রসিকিউটর নিশ্চিত করেছেন।

বিমানটি উড্ডয়নের পর একটি কৃষিজমির ওপর বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী কর্মকর্তারা। তারা বিধ্বস্ত বিমানের ভেতর থেকে তিন পুরুষ এবং এক নারীর মরদেহ উদ্ধার করেছেন।

প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় পাইলটসহ চার আরোহী নিহত হয়েছে। কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন ধর্মযাজক ছিলেন। তিনি আরও দু’জনের সঙ্গে প্রতিবেশী দুরাংগো রাজ্যে সফরে যাচ্ছিলেন।

Share





Related News

Comments are Closed