Main Menu

কমলগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট, মুন্সিবাজারসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চলা অভিযানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে সিলেট আর্মস ব্যাটেলিয়ান পুলিশ ফোর্স।

অভিযানকালে উপজেলার চৈত্রঘাটে জননী ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার টাকা, মুন্সিবাজারে শ্রাবণী ষ্টোরকে ৩ হাজার টাকা, জহির ট্রেডার্সকে ২ হাজার টাকা, মানিক মিয়ার সবজির দোকানকে ১ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, অভিযানে নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে রেখে খাদ্য পণ্যবিক্রি ও ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে এসব প্রতিষ্টানকে জরিমানা করা হয়।

Share





Related News

Comments are Closed