জগন্নাথপুরে ২ সন্তানের জনকের লাশ উদ্ধার
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আবু মুসা (৪০) উপজেলার উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত জমাত উল্লার ছেলে। তাঁর স্ত্রী সৌদি প্রবাসী।
পুলিশ মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত জমাত উল্লার ছেলে দুই সন্তারের জনক আবু মুসা (৪০) সোমবার রাতের খাওয়া দাওয়া শেষে প্রতিদিনের ন্যায় ঘুমাতে যান। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন পরনের শার্ট দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঘরের তীরের সঙ্গে ঝুলতে দেখেন।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই অনুজ দাস বলেন, আবু মুসার স্ত্রী দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করতে পারেন তিনি। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed