বিশ্বনাথে বাস খাদে পড়ে আহত ১৫
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে খাদে পড়ায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার বিকেলে উপজেলার বিশ্বনাথ-রশীদপুর সড়কের শাহজিরগাঁও গ্রামের রাস্তার সামনে এই ঘটনা ঘটে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিলেও তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বাসে থাকা এক যাত্রী ও স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (নং মোলভীবাজার-জ ০৪-০০৭০) বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ-রশীদপুর সড়কের শাহজিরগাঁও গ্রামের রাস্তার সামন অতিক্রম করার সময় শাহজিরগাঁও গ্রামের ভেতর থেকে আসা একটি পিকআপকে সাইড দিতে গিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫জন আহত হন।
ঘটনাস্থলে যাওয়া বিশ্বনাথ থানার এসআই শফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed