Main Menu

বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন

বালাগঞ্জ সংবাদদাতা: সিলেটের বালাগঞ্জ উপজেলায় অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে বালাগঞ্জ উপজেলা অনলাইন প্রসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে বালাগঞ্জ নিউজের সম্পাদক আ হ ইমন শাহ্‌কে সভাপতি, ৫২বিডিডটটিভি’র বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ কাজল মিয়াকে সাধারণ সম্পাদক ও বাংলাভিউ ডট নিউজের বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: মোমিন মিয়াকে অর্থ সম্পাদক মনোনিত করা হয়েছে।

সোমবার (২২ জুলাই) এ কমিটি ঘোষণা করেন বালাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক মো: আব্দুস শহিদ।

কমিটি ঘোষণা উপলক্ষে বালাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক মো: আব্দুস শহিদের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী তিন মাসের মধ্যে বালাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

বালাগঞ্জ বাজারস্থ অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- আ হ ইমন শাহ্, মো: কাজল মিয়া, মো: মোমিন মিয়া, ম আ মুকিত, গিলমান আহমদ, মো: জাহেদ মিয়া, শাহজাহান গাজী, তারেক আহমদ, জুবের আলী ও জাকির হোসেন প্রমুখ।

উল্লেখ, গত ১ জুলাই বালাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক মো: আব্দুস শহিদকে আহবায়ক, সিনিয়র সাংবাদিক শামীম আহমদ, মো: মোমিন মিয়া ও ম আ মুকিতকে যুগ্ম আহবায়ক করে চার সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে আহবায়ক কমিটির নেতৃবৃন্দ বালাগঞ্জ উপজেলায় অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।

Share





Related News

Comments are Closed