কদমতলী থেকে শিশু কন্যা নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিন সুরমা এলাকার কদমতলী থেকে সাড়ে তিন বছরের শিশু কন্যা বিথী উরফে সোনামনি নিখোঁজ হয়েছে। সে সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর উপজেলার পাঁচগাঁও শাহাপুর গ্রামের আফছার মিয়া ও রুবিনা বেগমের কন্যা।
সোমবার (২২ জুলাই) সকাল ৯টায় কদমতলী ফেরিঘাট সড়কের পার্শ্ববর্তী টিপু বক্সের কলোনীর সামন থেকে সে নিখোঁজ হয়।
বিথী উরফে সোনামনি মা বাবার সাথে টিপু বক্সের কলোনীতে বসবাস করে আসছে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরী করেছেন বিথীর মা রুবিনা বেগম। সাধারণ ডায়েরী নং- ৯৫১, তারিখ ২৩/০৭/২০১৯ ইং।
সাধারণ ডায়েরীতে রুবিনা বেগম উল্লেখ করেন, বিথী প্রতিদিনের মতো কলোনীর পাশে রাস্তায় খেলতে গিয়ে আর ফিরে আসেনি। তার পড়নে ছিলো শুধু বাদামী রংয়ের একটি হাফ পেন্ট, তার গায়ের রং শ্যামলা, উচ্চতা আড়াই ফুট, তার গলার ডান পাশে পোড়া আঘাতের চিহ্ন রয়েছে।
কেউ তার সন্ধান পেলে ০১৭৮৪-১৬৪৫১৭ নং মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed