কোম্পানীগঞ্জে নিখোঁজের ৮ দিন পর লাশ উদ্ধার
কোম্পানীগঞ্জ সংবাদদাতা: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিখোঁজ হেলাল আহমদের লাশ ৮ দিন পর নদীতে ভেসে উঠেছে।
গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার বাংকার পিলারের সামনে তার লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিখোঁজ হেলাল উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
উল্লেখ্য, গত ১৩ জুলাই গভীর রাতে কোম্পানীগঞ্জের সীমান্তে ভোলাগঞ্জ সাদা পাথর (সংরক্ষিত) এলাকায় পাথর আনতে ১০/১২ জনের একটি দল নৌকা নিয়ে যায়। তাদের উপস্থিতি বুঝতে পেরে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা নৌকা থেকে নদীতে ঝাপ দেন। তবে সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও হেলাল উঠতে পারেনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed