কমলগঞ্জে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত ১
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ঐ ব্যক্তির (৫০) পরিচয় জানা যায়নি।
গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
দেওড়াছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি সুবোধ কুর্মী জানান, দেওড়াছড়া চা বাগান এলাকায় স্থানীয় লোকজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে আটক করে তার নাম-পরিচয় জানতে চান। এ সময় তার অসংলগ্ন কথাবার্তায় ছেলেধরা সন্দেহে ওই ব্যক্তিকে শ্রমিকরা চা বাগান অফিসে নিয়ে যান। এ সময় শতাধিক শ্রমিক বিক্ষুব্ধ হয়ে অফিস চত্বরে ঢুকে গণপিটুনি দিয়ে ওই ব্যক্তিকে গুরুতরভাবে আহত করেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে সেখানে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed