পকেটে থাকা আগ্নেয়াস্ত্রে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মাস্টার দা সূর্যসেন হলে ছাত্রলীগের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আহত নেতা মেশকাত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক।
শনিবার (২০ জুলাই) রাত সাড়ে দশটার দিকে সূর্যসেন হলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের হাতে থাকা পিস্তল থেকে গুলি বের হয়ে ওই নেতা আহত হন। পরে আহত ওই নেতাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হল সংসদের সহ-সভাপতি মারিয়ান জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হলে প্রবেশের সময় গেটের সামনে দেখি মেশকাতের পা থেকে রক্ত ঝরছে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’
ওই নেতা নিজেই তার পায়ে গুলি করেছেন বলে জানান হল সংসদের এ নেতা। তবে গুলি করার কারণ তিনি জানাতে পারেননি।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বাবু জানান, গুলিবিদ্ধ একজন নেতাকে জরুরি বিভাগে রাখা হয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed