Main Menu

তাইপেকে ৯-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ইনডোর হকির স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে ৯-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। এর ফলে সপ্তম হয়ে নিজেদের প্রথম ইনডোর এশিয়া কাপ মিশন শেষ করল জাতীয় হকি দল।

শনিবার থাইল্যান্ডের চোনবুরিতে পুল ‘বি’এর চতুর্থ দল চাইনিজ তাইপের বিপক্ষে শুরু থেকেই গতিময় ছিল লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরো ৪ গোল পায়। সব মিলিয়ে চাইনিজ তাইপেকে উড়িয়ে দেয় ৯-০ গোলের ব্যবধানে।

টুর্নামেন্টের নবাগত বাকি তিন দলের মধ্যে চাইনিজ তাইপে, নেপাল ও ফিলিপাইন যথাক্রমে অষ্টম, নবম ও দশম হয়েছে।

আগামী ২২ জুলাই টুর্নামেন্ট শেষে ঢাকায় ফিরবে হকি দল। ইনডোর এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দলের কো-স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন গ্রুপ।

Share





Related News

Comments are Closed