সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও জননেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
শনিবার দুপুরে মিছিলটি নগরীর জিন্দাবাজার থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সুমেল আহমেদের সভাপতিত্বে ও সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আখতার হোসেনের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সৌমিক ইসলাম সামু।
এছাড়াও বক্তব্য রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সখবুল আলী, নাহিদ আহমদ, ফজলে এলাহী চৌধুরী, লাহিন, বাবুল আহমদ, সৌরভ উদ্দিন আশরাফ, শামীম আহমদ, ইমন আহমদ, এমদাদ আহমদ, আল আমিন, রাসেল আহমদ, টিপু আহমদ, রাসেদ আহমদ, এমরান আহমদ, শাওন, রাসেল, সুয়েব আহমদ, কামরুল, রিপন প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed